কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত নুসরাত ফারিয়া

নিজস্ব প্রতিবেদক

বিনোদন

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে আজ মঙ্গলবার জামিনে মুক্তি পেয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। পরে তিনি স্বজনদের সঙ্গে প্রাইভেট

2025-05-20T16:12:53+00:00
2025-05-20T16:12:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত নুসরাত ফারিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৪:১২ পিএম   (ভিজিট : ২৩১)
X

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে আজ মঙ্গলবার জামিনে মুক্তি পেয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। পরে তিনি স্বজনদের সঙ্গে প্রাইভেট কারে কারাগার থেকে বেরিয়ে যান।

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিনে মুক্তি পেয়েছেন। বেলা সাড়ে তিনটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি বেরিয়ে আসেন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার তাকে কারাগার থেকে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে তার জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে তাকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আজ সকালে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।

প্রসঙ্গত, গত রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাতকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। 

মামলার কাগজপত্রের তথ্য বলছে, ছাত্র–জনতার গণ-অভ্যুত্থান চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক (৩৫)। ৩ মে তিনি ঢাকার সিএমএম আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে নালিশি মামলা করেন। এর মধ্যে নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনেতা-অভিনেত্রীকে আসামি করা হয়।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy