চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সারাবাংলা

দেশের গুরুত্বপূর্ণ সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘটছে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা। দেশের পর্যটন খাত এলাকা কক্সবাজার৷ পাশাপাশি বাণিজ্যিকভাবে দিন দিন

2025-05-20T20:20:43+00:00
2025-05-20T20:20:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৮:২০ পিএম   (ভিজিট : ১৬০)
X

দেশের গুরুত্বপূর্ণ সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘটছে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা। দেশের পর্যটন খাত এলাকা কক্সবাজার৷ পাশাপাশি বাণিজ্যিকভাবে দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠায় ১৫৮ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কে প্রতিনিয়ত বাড়ছে নানান ধরণের যানবাহনের চাপ। যার কারণে ঘণ্টার পর ঘণ্টা জামঝটে আটকে থাকে হাজারো যাত্রী, পর্যটক আর পণ্যবাহী যানবাহন। এমন অবস্থায় মহাসড়কটিকে ৬ লেনে উন্নীত করার দাবি জানিয়ে কক্সবাজারের রামুতে মানববন্ধন করেছে স্থানীয়রা। 

আজ মঙ্গলবার (২০ মে) দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু বাইপাস গোল চত্তরে সম্মিলিত নাগরিক পরিষদ- রামুর উদ্যোগে এ মানববন্ধন পালিত হয়েছে।

এসময় রামু উপজেলার অর্ধশতাধিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মহাসড়কের অধিকাংশ অংশের প্রশস্ততা মাত্র ১৮ থেকে ৩৪ ফুট। মহাসড়কে বাঁক আর উপসড়ক থেকে হঠাৎ ছোট-বড় গাড়ি উঠে আসায় সৃষ্টি হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। তার ওপর ট্রাকভর্তি লবণ পরিবহন হচ্ছে খোলা অবস্থায়, যা বাড়াচ্ছে দূর্ঘটনার আশঙ্কা। দ্রুত মহাসড়কটিকে ৬ লেনে উন্নীত না করা হলে দুর্ঘটনা ও যানজট আরও বাড়বে—এমনটাই আশঙ্কা স্থানীয়দের। 

কক্সবাজারে পর্যটনের পাশাপাশি মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর, টেকনাফ স্থলবন্দর, এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন, বিশেষ শিল্পাঞ্চল, লবণ, পান ও সুপারিসহ বিভিন্ন স্থানিক পণ্য পরিবহনে অর্থনৈতিকভাবেও মহাসড়কটির গুরুত্ব বাড়ছে মন্তব্য করে বক্তারা আরও বলেন, জাতীয় রাজস্ব খাতে উল্লেখযোগ্য অংশ কক্সবাজার থেকে যোগান দেওয়া হলেও উন্নয়নের ক্ষেত্রে অবহেলার শিকার হচ্ছে।

মানববন্ধন শেষে রামু উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সরকার প্রধান বরাবরে স্মারকলিপি তুলে দেন স্থানীয়রা। 

সম্মিলিত নাগরিক পরিষদের আহবায়ক মাস্টার মোহাম্মদ আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক আকতারুল আলম, জোয়ারিয়ানালা এমদাদুল মাদ্রাসার শিক্ষক মৌলানা হাফেজ আবদুল হক, রামু ওলামা পরিষদের মৌলানা মোহসেন শরীফ, সামাজিক সংগঠন অগ্রযাত্রার পরিচালক নীলিমা আকতার চৌধুরীসহ অনেকেই৷





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy