জাহাজে সংঘটিত দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিএসসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম. সাখাওয়াত হোসেন বলেছেন, আন্তর্জাতিক ও

2025-05-20T20:31:09+00:00
2025-05-20T20:36:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাহাজে সংঘটিত দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৮:৩১ পিএম  আপডেট: ২০.০৫.২০২৫ ৮:৩৬ পিএম  (ভিজিট : ১৯৭)
X

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিএসসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম. সাখাওয়াত হোসেন বলেছেন, আন্তর্জাতিক ও দেশীয় সকল বিধি-বিধান পরিপালনপূর্বক কার্যক্রম পরিচালনার মাধ্যমে মেরিটাইম সেক্টরের উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিকভাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যয়ে আন্তর্জাতিক মানের শিপিং সেবা প্রদান করে জাতীয় উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে বিএসসি অঙ্গীকারবদ্ধ।

উপদেষ্টা আজ বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন এম.টি. বাংলার জ্যোতি ও এম.টি. বাংলার সৌরভ জাহাজে অগ্নি দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে এই কথা বলেন৷ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। 

অনুষ্ঠানে জাহাজ দুটিতে অগ্নি দুর্ঘটনায় নিহত ক্যাডেট ও নাবিকদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাদের শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। 

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এর এম.টি বাংলার জ্যোতি জাহাজে এবং গত ৫ অক্টোবর এম.টি. বাংলার সৌরভ জাহাজে অনাকাঙ্খিত অগ্নিকান্ডের ঘটনায় শিপিং কর্পোরেশনের ৪ (চার) জন ক্যাডেট ও নাবিক নিহত হয়েছিল। ঘটনার  নিহতদের মরদেহ বিএসসি প্রাঙ্গণে আনা হয়েছিল এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছিল। 

এছাড়াও, তাৎক্ষণিকভাবে বিএসসির পক্ষ হতে নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল এবং অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনে যথাযথ সহযোগিতা প্রদান করা হয়েছিল। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক পুরো বিষয়টি নিবিড়ভাবে তত্ত্বাবধান করেছিলেন৷ 

আজ আনুষ্ঠানিক ভাবে নিহতদের প্রতি পরিবারকে ৩০ লক্ষ টাকা করে সর্বমোট ১ কোটি ২০ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় যা প্রচলিত সহায়তা পরিসীমার অনেক বেশি। 

অনুষ্ঠানে বক্তারা নিহতদের পরিবারকে বিএসসির পক্ষ থেকে আর্থিক সহায়তার এ প্রয়াসকে সরকারসহ সকল স্তর থেকে প্রশংসিত করেন। বিএসসি কর্তৃপক্ষ সকল কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক উন্নয়নের বিষয়ে সর্বদা সচেষ্ট ছিল বলে অভিমত ব্যক্ত করেন। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy