কক্সবাজারের মহেশখালী ও রামু থানার ওসি প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজারের মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ ও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরীকে প্রত্যাহার করা

2025-05-20T20:36:42+00:00
2025-05-20T20:36:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কক্সবাজারের মহেশখালী ও রামু থানার ওসি প্রত্যাহার
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৮:৩৬ পিএম   (ভিজিট : ৪৯৮)
X

কক্সবাজারের মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ ও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে।

জেলার গুরুত্বপূর্ণ দুই থানায় নতুন ওসি নিয়োগ করা হয়েছে। মহেশখালীতে দেয়া হয়েছে মনজুরুল হককে এবং রামুতে পদায়ন করা হয়েছে তৈয়বুর রহমানকে।

কক্সবাজার পুলিশ সুপার সাইফউদ্দীন শাহীন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের জনস্বার্থে বদলি করা হয়েছে বলে জানানো হয় এবং কক্সবাজার পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরী গত দুইদিন আগে কক্সবাজারের শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতিও গ্রহণ করেন৷ যা গণমাধ্যমে প্রকাশিত হয়৷





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy