চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের কারখানায় চাঁদাবাজি ও হামলার ঘটনায় উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত

2025-05-20T20:57:08+00:00
2025-05-20T20:57:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৮:৫৭ পিএম   (ভিজিট : ২৬২)
X

মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের কারখানায় চাঁদাবাজি ও হামলার ঘটনায় উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাত ১টায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার সোহাগ উপজেলার কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালী এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।

আজ মঙ্গলবার (২০ মে) বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের পরিচালক কামরুল হোসাইন বাদী হয়ে শওকত আকবর সোহাগকে প্রধান আসামি করে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকাল ৫টার দিকে জাতীয় বিশেষ অর্থনীতি অঞ্চলে অবস্থিত বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় ঢুকে উত্তর জেলা যুব দলের যুগ্ম সম্পাদক মো. শওকত আকবর সোহাগের নেতৃত্বে মোটরসাইকেল যোগে ৮-১০ জন সন্ত্রাসী ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। 

বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার হাসিবুল হাসান চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় হাসিবুল হাসান ও প্রজেক্ট ম্যানেজার আব্দুস সামাদসহ কারখানায় কর্মরত স্টাফদের মারধর ও গুরুতর জখম করে। এ সময় হাসিবুল হাসানের পকেট থেকে ৫০ হাজার টাকা নিয়ে যায় এবং চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, কারখানায় হামলা ও চাঁদাবাজির ঘটনায় প্রতিষ্ঠানের পরিচালক কামরুল হোসাইন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮/১০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি শওকত আকবর সোহাগকে গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy