কক্সবাজারে প্রশিক্ষণ দিলেন যুক্তরাষ্ট্রের সেনা-বিমান বাহিনীর সদস্যরা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সারাবাংলা

যুক্তরাষ্ট্রের সেনা ও বিমানবাহিনীর সদস্যরা কক্সবাজার সমুদ্রসৈকতে প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছেন। জানা গেছে, বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়কবলিতদের উদ্ধারে

2025-05-21T18:27:11+00:00
2025-05-21T19:06:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে প্রশিক্ষণ দিলেন যুক্তরাষ্ট্রের সেনা-বিমান বাহিনীর সদস্যরা
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৬:২৭ পিএম  আপডেট: ২১.০৫.২০২৫ ৭:০৬ পিএম  (ভিজিট : ৪৭২)
X

যুক্তরাষ্ট্রের সেনা ও বিমানবাহিনীর সদস্যরা কক্সবাজার সমুদ্রসৈকতে প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছেন। জানা গেছে, বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়কবলিতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি প্রশিক্ষণের জন্য তারা কক্সবাজার সৈকতে এসেছেন।

আজ বুধবার (২১ মে) সকালে চার দিনব্যাপী প্রশিক্ষণের শেষ হয়। কক্সবাজার সৈকতের প্যারাসেলিং পয়েন্টে এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাসের সহযোগিতায় সেদেশের সেনা ও বিমান বাহিনীর কয়েকজন সদস্য বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের এই প্রশিক্ষণ দেন। এতে বন্যা ও ঘূর্ণিঝড়ের কবলে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার, পানিতে ভেসে যাওয়া থেকে উদ্ধারসহ নানা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।’
এদিকে মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যদের প্রশিক্ষণের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে এবং এসব ছবির নিচে অনেককেই নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে তানহারুল ইসলাম বলেন, “এটা তেমন কিছু নয়। আমরা শুধু প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণ শেষে তারা আজই চলে যাবেন।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy