মহাসড়কে চলন্ত বাসে আবারও নারীদের যৌন হয়রানি

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

আবারও টাঙ্গাইলে মহাসড়কে রাতভর চলন্ত যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে বাসের চালক ও হেলপার‌কে বেঁধে যাত্রী‌দের সর্বস্ব

2025-05-21T19:08:56+00:00
2025-05-21T19:26:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মহাসড়কে চলন্ত বাসে আবারও নারীদের যৌন হয়রানি
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৭:০৮ পিএম  আপডেট: ২১.০৫.২০২৫ ৭:২৬ পিএম  (ভিজিট : ২৭৬)
X

আবারও টাঙ্গাইলে মহাসড়কে রাতভর চলন্ত যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে বাসের চালক ও হেলপার‌কে বেঁধে যাত্রী‌দের সর্বস্ব লুটে নিয়েছে ডাকাত দল। এ ছাড়া লুটের সময় নারী যাত্রী‌দের যৌন হয়রানি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। 

গতকাল মঙ্গলবার দিনগত রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে এ ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় বিভিন্ন স্থানে গ্রেফতার অভিযান শুরু হওয়ার কথা জানিয়েছে পুলিশ।

ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ‘আল ইমরান’ পরিবহনের বাস‌টি‌তে সাভারের নরসিংহপুর, বাইপাইল ও আশুলিয়া থেকে কিছু যাত্রী ওঠে। এসব এলাকা থেকে প্রায় ১০ জন নারীসহ ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা অতিক্রম করে। 

যমুনা সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়কের কয়েক কিলোমিটার যাওয়ার পর যাত্রী বেশে ৮ থেকে ১০ জন ডাকাত ছুরি, চাপাতিসহ দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নেয়। পরে তারা যাত্রী ও বাসের চালকসহ সবার চোখ, মুখ বেঁধে ফেলে।

যমুনা সেতুর পূর্বপ্রান্তের গোলচত্বর এলাকায় গিয়ে বাসটি ঘুরিয়ে আবার ঢাকার দিকে রওনা হয়। এ সময় প্রত্যেক যাত্রীকে তল্লাশি করে মোবাইল, নগদ টাকা, সোনাগহনা ও অন্য মালামাল লুট করে। তারা বাসটি নিয়ে সাভারের চন্দ্রা-আশুলিয়া পর্যন্ত যায়। পরে রাতভর কয়েকবার বাসটি নিয়ে ওই এলাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত চক্কর দেয়।

রাত সাড়ে ১১টা থেকে আজ বুধবার ভোর ৫টা পর্যন্ত উত্তরবঙ্গগামী আল ইমরান নামের যাত্রীবাহী বাসটি ডাকাত দলের নিয়ন্ত্রণ থা‌কে। পরে টাঙ্গাইল শহরের বাইপাস সড়কের শিবপুর এলাকায় বাসটি রেখে ডাকাত দল চলে যায়। পরে বাসের চালক যাত্রীদের নিয়ে সকালে টাঙ্গাইল সদর থানায় যায়।

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, বাস‌টি নিয়ন্ত্রণ নেওয়ার পরই তারা যাত্রী‌দের মারধর ও সব কিছু লুট ক‌রে। এ সময় বাসের মধ্যে নারী‌দের অনেক কান্নাকাটির শব্দ পাওয়া যায়। যারা মালামাল দি‌তে চায়নি তা‌দের মারধর করা হয়। এ ছাড়া গাড়িতে থাকা নারী‌দের যৌন হয়রানি ক‌রে। 
বাসযাত্রী বগুড়ার আদমদীঘির জুয়েল মিয়া জানান, টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার জন্য নারী যাত্রীদের তল্লাশির সময় যৌন হয়রানির ঘটনা ঘটে। তার চোখ–মুখ বাঁধা ছিল। তবে তিনি নারী যাত্রীদের কান্নাকাটি ও আকুতি-মিনতি শুনতে পান।

রংপুরের কাউনিয়া এলাকার যাত্রী আকাশ মিয়া জানান, হাত-পা, চোখ-মুখ বেঁধে ডাকাতরা প্রত্যেক যাত্রীর দেহ কয়েকবার তল্লাশি করে। যার যা কিছু ছিল সব লুট করে নেয়।

বাসের হেলপার আতিকুল রাঙ্গা বলেন, ঢাকা থেকে রংপুর যাওয়ার সময় যাত্রী বেশে বিভিন্ন স্থান থেকে ডাকাতরা বাসটিতে ওঠে। প‌রে সু‌যোগ বুঝে তারা চলন্ত গাড়িতে অস্ত্র দেখিয়ে ডাকাতি ক‌রে। ভো‌রে মহাসড়কের শিবপুর এলাকায় বাস‌টি ফেলে রেখে তারা চলে যায়।

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমদ বলেন, কয়েকজন যাত্রী, বাসের চালক ও হেলপারের সঙ্গে কথা হয়েছে। ডাকাত দলকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে।

টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, ডাকাতির ঘটনায় একজন ভুক্ত‌ভোগী সদর থানায় মামলা করেছেন। আসামি‌দের ধর‌তে অভিযান চলছে। যাত্রীবাহী বাস‌টি‌তে ৪০ জন যাত্রী ছিল। এদের মধ্যে নারী যাত্রী ছিল ১১ জন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy