পুলিশের হাতকড়া নিয়ে পালানো ২ যুবক আটক

বরিশাল ব্যুরো

সারাবাংলা

বরিশাল নগরীতে ইয়াবা সেবনকালে মাদকের আসর থেকে আটক ৪ জনের দুই যুবক মিরাজ (২২) ও রাসেল (২০) হাতকড়াসহ

2025-05-21T19:25:07+00:00
2025-05-21T19:25:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুলিশের হাতকড়া নিয়ে পালানো ২ যুবক আটক
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৭:২৫ পিএম   (ভিজিট : ১১২)
X

বরিশাল নগরীতে ইয়াবা সেবনকালে মাদকের আসর থেকে আটক ৪ জনের দুই যুবক মিরাজ (২২) ও রাসেল (২০) হাতকড়াসহ পালিয়েছে। বুধবার (২১ মে) দুপুর ১২টার দিকে বরিশাল নগরীর ভাটিখানার সাহাপাড়া এলাকায় এ ঘটনায় ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান। পলাতকদের একটি হাতকড়ার দুই প্রান্তে দু’জনের হাত আটকে রেখেছিল পুলিশ। আটক হওয়া অন্য দুই ব্যক্তি হলেন, মামুন ও আল-আমিন। আটক ও পলাতকরা ভাটিখানার বাসিন্দা।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, ইয়াবা বিক্রি ও সেবন চলছে এমন খবরে কাউনিয়া থানার এসআই মামুনের নেতৃত্বে একটি দল সাহাপাড়ায় অভিযান চালায়। এসময় চারজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে মিরাজ ও রাসেলকে একটি হাতকড়ায় আটকে রাখে পুলিশ।

এরপর সুযোগ বুঝে পার্শ্ববর্তী ঘরবাড়ির ফাঁকা জায়গা দিয়ে তারা পালিয়ে যায়। নগর পুলিশের কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান বলেন, যারা পালিয়েছে তাদের ধরতে আমাদের অভিযান চলছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেফতারের পর বিস্তারিত জানানো হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy