মামলা বাণিজ্যের অভিযোগে বৈষম্যবিরোধী নেতারা আটক

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মামলার নামে চাঁদাবাজি ও পুলিশের সঙ্গে অসদাচরণসহ অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগেমানিকগঞ্জেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই প্রতিনিধিকে আটক করেছে

2025-05-21T20:32:10+00:00
2025-05-21T20:32:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মামলা বাণিজ্যের অভিযোগে বৈষম্যবিরোধী নেতারা আটক
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৮:৩২ পিএম   (ভিজিট : ৪১৭)
X

মামলার নামে চাঁদাবাজি ও পুলিশের সঙ্গে অসদাচরণসহ অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই প্রতিনিধিকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (২১ মে) তাদের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকৃত আশরাফুল ইসলাম রাজু শিবালয় উপজেলার নবগ্রাম এলাকার রজ্জব মোল্লার ছেলে ও মেহেরাব খান সদর উপজেলার উত্তর সেওতা গ্রামের মতিউর রহমানের ছেলে।

আটকদের বিষয়ে সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, মেহেরাব ও রাজু আওয়ামী লীগসহ বিভিন্ন জনের বিরুদ্ধে মমলা দায়ের করেন। আবার সেই মমলা থেকে আসামিদের নাম উঠিয়ে দিবে এমন কথা বলে তাদের কাছ থেকে বড় অঙ্কের টাকা চাঁদা দাবি করেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ওমর ফারুক বলেন, রাজু ও মেহেরাবকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন। শুনেছি তাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। তবে তারা দুজনই কমিটি থেকে পদত্যাগ করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy