পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় বিশৃঙ্খলা করছেন নুর: ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন— গণঅধিকার পরিষদের

2025-05-21T20:49:04+00:00
2025-05-21T20:49:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় বিশৃঙ্খলা করছেন নুর: ডিএনসিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৮:৪৯ পিএম   (ভিজিট : ৩০৭)
X

পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন— গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে ডিএনসিসি।

আজ বুধবার (২১ মে) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ জানানো হয়। এ সময় নুরের হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট প্রকাশ করে ডিএনসিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মে নুরুল হক নুর ফোন করে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আরিফুর রহমানকে তার পছন্দের ঠিকাদারকে কাজ দিতে বলেন। কিন্তু প্রকৌশলী আইন অনুযায়ী ব্যাখ্যা দিয়ে জানান, পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালার বাইরে গিয়ে কাজ দেওয়া সম্ভব নয়। এরপরও নুর তার কথা না শুনে প্রকৌশলীকে চাপ প্রয়োগ করেন এবং নগর ভবনে তালা লাগানোর হুমকি দেন।

জনসংযোগ কর্মকর্তার বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর পরিপ্রেক্ষিতে ২০ মে বিকাল ৩টায় গুলশান-২ এর নগর ভবনের সামনে কিছু লোক নিয়ে গণঅধিকার পরিষদের ব্যানারে বিশৃঙ্খলা সৃষ্টি করান নুর। এ সময় তারা ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে স্লোগান দেন, যাতে করপোরেশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

অভিযোগের বিষয়ে নুরুল হক নুর বলেন, ‘আমার বিরুদ্ধে আনা এই অভিযোগ মিথ্যা ও বানোয়াট। বরং যথেষ্ট প্রমাণ রয়েছে, ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ হিযবুত তাহরীর-এর নেতা ছিলেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগে ঘেঁষার চেষ্টা করেন। তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে— তিনি নিজের পছন্দের লোকদের দিয়ে টাকা তোলার জন্য গাবতলী পশুর হাটের ইজারায়ও অনিয়ম করেছেন। আমরা সে কারণেই তার অপসারণ দাবি করেছি।’





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy