জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মনির হোসেন

কুমিল্লা প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার দেবিদ্বার উপজেলার মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খ্যাতনামা সমাজসেবক, ব্যবসায়ী এবং

2025-05-21T21:57:00+00:00
2025-05-21T21:57:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মনির হোসেন
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৯:৫৭ পিএম   (ভিজিট : ২৯০)
মো. মনির হোসেন সরকার

মো. মনির হোসেন সরকার

কুমিল্লার দেবিদ্বার উপজেলার মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খ্যাতনামা সমাজসেবক, ব্যবসায়ী এবং রংধনু মিডিয়া এডের ব্যবস্থাপনা পরিচালক মো. মনির হোসেন সরকার। সমাজে তার দীর্ঘদিনের সেবামূলক কাজ ও ব্যবসায়িক সাফল্য তাকে এই পদে নির্বাচিত হওয়ার সুযোগ দিয়েছে। তার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান এবং অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন হবে বলে আশা করছেন স্থানীয়রা।

যোগ্য প্রার্থী হিসেবে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তাঁকে আগামী ছয় মাসের জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এডহক) সভাপতি পদে নির্বাচিত করেন। এর আগে তিনি দুই মেয়াদে সফলভাবে সভাপতির দায়িত্ব পালন করেছেন।

মনির হোসেন সরকার স্কুলের সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় বিভিন্ন শ্রেণীর মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। এছাড়া ম্যানেজিং কমিটির সদস্য সচিব হিসেবে পদাধিকার বলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নান্নু মিয়া, শিক্ষক প্রতিনিধি মো. মোশারফ হোসেন খান এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে মো. কবির হোসেন নির্বাচিত হয়েছেন।

বিদ্যালয়ের নতুন সভাপতি মনির হোসেন সরকার বলেন, ‘১৯৯২ সালে উপজেলা ছাত্রদলের সহসভাপতি হিসেবে আমি এবং আমার গ্রামের মুরুব্বিগণ একত্রে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতিকে ধরে রাখতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করি।’

তিনি আরও জানান, ‘এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে আমার মূল লক্ষ্য। বিগত ১৬ বছর স্বৈরাচারী শাসনের কারণে স্কুলটির অবকাঠামো উন্নয়ন হয়নি। তবে আমি এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি, যাতে আমরা একত্রে এই প্রতিষ্ঠানটির মান উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়ন করতে পারি।’

এছাড়া তিনি এলাকাবাসী ও সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন, যাতে বিদ্যালয়টির শিক্ষার মান উন্নত হয় এবং ভবিষ্যতে এটি আরও সমৃদ্ধ হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy