কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের ৩০ নেতাকর্মীর ‘ছাত্রদলে যোগদান’

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার যুগ্মআহ্বায়ক মো. মাশরাফী মর্তুজার নেতৃত্বে ৩০ জন নেতাকর্মী ছাত্রদলে যোগদান করেছেন।গতকাল বুধবার

2025-05-22T16:56:40+00:00
2025-05-22T16:56:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের ৩০ নেতাকর্মীর ‘ছাত্রদলে যোগদান’
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৪:৫৬ পিএম   (ভিজিট : ২১৮)
X

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার যুগ্মআহ্বায়ক মো. মাশরাফী মর্তুজার নেতৃত্বে ৩০ জন নেতাকর্মী ছাত্রদলে যোগদান করেছেন। 

গতকাল বুধবার সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের ছাত্রদলে বরণ করে নেওয়া হয়।

ছাত্রদল কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে সদস্য ফরম বিতরণ ও কর্মী সভায় এ যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. মাশরাফী মর্তুজা কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

তার নেতৃত্বে ৩০ জন নেতাকর্মী ছাত্রদলে যোগদান করার সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসনাইন নাহিয়ান সজীব ও আব্দুর রহিম রনি উপস্থিত ছিলেন।

মো. মাশরাফী মর্তুজাকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও জেলা ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউর ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় ছাত্রদলে যোগদানকারীদের মিষ্টিমুখ করানো হয়।

ছাত্রদলে যোগদান প্রসঙ্গে মো. মাশরাফী মর্তুজা বলেন, আমি পারিবারিকভাবে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। জুলাই-আগস্টের অভ্যুত্থানে আমার অবদানকে স্বীকৃতি দিয়ে আমাকে বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদ দেওয়া হয়। আমি আমার অনুসারীদের নিয়ে পদত্যাগ করে ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলে যোগ দিলাম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy