বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা দুই দিনের রিমান্ডে

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁদাবাজি ও পুলিশের সঙ্গে অসাদাচারণ এবং সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই

2025-05-22T19:05:54+00:00
2025-05-22T19:05:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা দুই দিনের রিমান্ডে
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৭:০৫ পিএম   (ভিজিট : ২৩৪)
X

চাঁদাবাজি ও পুলিশের সঙ্গে অসাদাচারণ এবং সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলাম উজ্জ্বল সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালতের বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব মেহেরাব হোসাইন (১৯) ও আশরাফুল ইসলাম রাজু (২১)। এর আগে গত বুধবার (২১ মে) সকাল ৮টার দিকে তাদের নিজ নিজ বাসা থেকে আটক করে সদর থানা পুলিশ। 

মামলাসূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেবার হোসাইন পটপরিবর্তনের ৯ মাস পরে মানিকগঞ্জের আদালতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জের সাবেক পুলিশ সুপার গোলাম আজাদ খানসহ ২১৭ জনকে আসামি ও অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেন। এ মামলার এজহারভুক্ত আসামিদের মামলা থেকে অব্যহতি দেওয়ার কথা বলে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিলেন।

এছাড়াও, সম্প্রতি পৌরসভার পশ্চিম দাশড়া এলাকার বাসিন্দা আনিসুর রহমান সাব্বিরকে নিয়ে মানিকগঞ্জ নিউজ নামের ফেসবুক পেজে মানহানিকর পোস্ট করা হয়। এ ঘটনায় গতকাল বুধবার সদর থানায় বাদী হয়ে মামলা করেন তিনি। মামলায় বৈষম্যবিরোধী সাবেক দুই ছাত্র প্রতিনিধি মেহেরাব হোসাইন ও আশরাফুল ইসলামকে এজহারভুক্ত আসামি করে এবং মানিকগঞ্জ নিউজ ফেসবুক পেজের অ্যাডমিনসহ বিভিন্ন ফেসবুক পেজের ৬ জন অ্যাডমিনকে আসামি করা হয়। মামলার বাদীর কাছে আসামিরা দুই লাখ টাকা চাঁদা দাবি করে বলে মামলা সূত্র জানা গেছে।

অপরদিকে, মানিকগঞ্জ নিউজ নামে একটি ফেক ফেসবুক পেইজের অ্যাডমিন হিসেব যুক্ত হয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক দলের শীর্ষ নেতাসহ সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও মূলধারার গণমাধ্যমকর্মীদের নিয়ে মানহানিকর পোস্ট দেন। আসামিদের কাঙ্ক্ষিত চাঁদা দিতে রাজি না হলেই প্রাণনাশের হুমকিসহ বিব্রতকর এসব পোস্ট করতে মানিকগঞ্জ নিউজ ফেসবুক পেজ ব্যবহার করে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ এ বিষয়ে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের দুই ছাত্র প্রতিনিধিকে চাঁদাবাজি ও সাইবার আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়। পরে আজকে বিকেলে তাদের আদালতে পাঠানো হয় এবং পুলিশ রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy