ড. ইউনূসকে গয়েশ্বর— নিন্দিত হয়ে নয়, নন্দিত হয়ে বিদায় নিন

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ১৭ বছরের ষড়যন্ত্র ছিল একপক্ষ, কিন্তু হাসিনা পালানোর পর

2025-05-22T19:46:06+00:00
2025-05-22T19:46:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ড. ইউনূসকে গয়েশ্বর— নিন্দিত হয়ে নয়, নন্দিত হয়ে বিদায় নিন
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৭:৪৬ পিএম   (ভিজিট : ২৮৮)
X

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ১৭ বছরের ষড়যন্ত্র ছিল একপক্ষ, কিন্তু হাসিনা পালানোর পর রাজনীতির যাত্রাপথে পদে পদে বাঁধা, এখানে অন্য ধরনের ষড়যন্ত্র চলছে। 

প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার চালাকি সবাই বোঝে শুধু আপনি বোঝেন না। নন্দিত হয়ে বিদায় নেন, নিন্দিত হয়ে বিদায় নিয়েন না, জনগণের অধিকার তাদের ফিরিয়ে দেন। আর এনসিপি নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন, বিবেক দিয়ে অনুধাবন করো, বাস্তবতা নিয়ে ভাবো। জনগণের মনের কথা জানার চেষ্টা করো। 

আজ বৃহস্পতিবার বিকেলে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে খুলনা বিভাগের বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, সরকার যদি আমাদের দাবী পূরণ না করে যারা নিষিদ্ধ এলাকায় তিন দিন দাঁড়িয়ে থেকে দাবী আদায় করে চলে আসছে আমরাও লাখ লাখ মানুষ নিয়ে তাহলে দাঁড়িয়ে থাকব। আর আমরা দাঁড়িয়ে থাকলে আপনারা কোথায় যাবেন।

তিনি বলেন, নির্বাচিত জাতীয় সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা সম্ভব না। সংবিধানের জনবিরোধী ধারা নির্বাচিত সংসদের মাধ্যমে সংশোধন করতে হবে। দেশের মানুষ গণতন্ত্র চায়, তারা কথা বলতে চায়। ১৭ বছর যা ছিল তা গণতন্ত্র বলা যায়, ফ্যাসিবাদের উদাহরণ হয়েছে। স্বৈরতন্ত্রের চেয়ে ভয়াভয় রূপ ধারণ করেছে। সুতারাং একটি সুষ্ঠু গণতান্ত্রিক অবাধ নির্বাচন সমস্যার সমাধান করতে পারবে। গণতান্ত্রিক ধারাই সকল সংস্কার কাজ করতে পারবে। নির্বাচনের মাধ্যমে যে সংসদ হবে, তারাই ইউনুস সাহেবের সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে। 

বিএনপি নেতা গয়েশ্বর রায় আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যেমন ঐক্যবদ্ধ ছিলাম। সে অবস্থা এখন নেই। কেউ বলছে সংস্কার, কেউ বলছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন। আগামী নির্বাচনে আগে আমাদের কঠিন সময় পার করতে হবে। সদস্য পদ সংগ্রহ ও নবায়নের মাধ্যমে এ কার্যক্রম এগিয়ে নিতে হবে। 

সীমান্তে মানবিক করিডোর দেওয়ার মাধ্যমে অস্ত্রচালানের রুট হবে মন্তব্য করে এই নেতা বলেন, করিডোরের মাধ্যমে অস্ত্র যাবে। আরাকান আর্মিরা শক্তিশালী হবে। এতে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। হাসিনার সময়তো এমন করিডোরের কথা আসেনি। তাহলে সংশয় আছে। তবে আমরা সন্দেহ করতে চাই না। 

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর আলম, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহম উল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডেভোকেট সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নড়াইল জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম, ঝিনাইদহ জেলার আহবায়ক অ্যাডভোকেট এম এ মজিদ, কুষ্টিয়া জেলার সদস্য সচিব জাকির হোসেন সরকার,  মেহেরপুর জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, সদস্য সচিব অ্যাড. কামরুল ইসলাম, মাগুরার আহবায়ক আলী আহমেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন, খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, বিএনপি কেন্দ্রীয় সদস্য তরিকুল ইসলাম পিঞ্জিং। অনুষ্ঠান সঞ্চালনা  করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy