মাথায় গুলি করে রঙমিস্ত্রিকে হত্যায় গ্রেফতার ১

সাভার প্রতিনিধি

সারাবাংলা

সাভারে প্রকাশ্যে মাথায় গুলি করে রঙমিস্ত্রি শাহীন হত্যার ঘটনায় প্রধান আসামি শুটার মো. মেহেদী হাসানকে (৬৪) গ্রেফতার করেছে

2025-05-23T18:49:14+00:00
2025-05-23T18:49:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মাথায় গুলি করে রঙমিস্ত্রিকে হত্যায় গ্রেফতার ১
সাভার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৬:৪৯ পিএম   (ভিজিট : ৩৩৩)
X

সাভারে প্রকাশ্যে মাথায় গুলি করে রঙমিস্ত্রি শাহীন হত্যার ঘটনায় প্রধান আসামি শুটার মো. মেহেদী হাসানকে (৬৪) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এ সময় একটি বিদেশি রিভলবার ও ১৭ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়। গ্রেফতার মেহেদী পেশায় একজন জমির দালাল। 

গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার তারগাছ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৪। শুক্রবার (২৩ মে) সকালে রাজধানীর মিরপুর ১ নম্বরে র‌্যাব-৪ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৪ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব।

তিনি বলেন, গত ১৯ মে রাতে পূর্বশত্রুতার জেরে সাভার থানার তালবাগের বরুনের মালিকানাধীন কামনা অটোমোবাইল গ্যারেজের সামনে শাহীনের সঙ্গে মেহেদীর বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মেহেদী তার রিভলবার দিয়ে শাহীনের মাথায় গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান শাহীন।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের পর মেহেদী পলাতক ছিল। পরে র‌্যাব-৪ গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে তাকে আইনের আওতায় আনতে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় গত রাতে জিএমপির গাছা থানার তারগাছ এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি রিভলবার এবং ১৭ রাউন্ড বুলেটসহ মেহেদীকে গ্রেফতার করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy