ভাণ্ডারিয়ায় পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

ভাণ্ডারিয়া প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার রাজপাশা গ্রামে শুক্রবার দুপুরে রাইহান ইসলাম রাজ (১০) নামের এক স্কুল ছাত্রের পানিতে ডুবে মৃত্যু

2025-05-23T19:06:52+00:00
2025-05-23T19:06:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভাণ্ডারিয়ায় পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
ভাণ্ডারিয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৭:০৬ পিএম   (ভিজিট : ১৯৮)
X

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার রাজপাশা গ্রামে শুক্রবার দুপুরে রাইহান ইসলাম রাজ (১০) নামের এক স্কুল ছাত্রের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ছেলেটি স্থানীয় বাদল মেমোরিয়া ইন্টারন্যাশনাল স্কুলে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী এবং বাকেরগঞ্জ উপজেলার দুদাল গ্রামের মো. আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মা-বাবার একমাত্র সন্তান রাজ নানা বাড়িতে থেকে পড়ালেখা করত। বাবা মো.আলী এবং মা নূসরাত জাহান রাজধানীর একটি গার্মেন্টসে চাকরি করে। সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার ছেলেটি বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। নানি তাকে দেখতে না পেয়ে খোঁজা খুঁজির এক পর্যায়ে বাড়ির কাছের একটি ডোবার কাছে তার জুতো দেখতে পান। পরে প্রতিবেশীর সহায়তায় ডোবা থেকে রাজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ছেলেটির নানী পারভীন বেগম জানান, রাজ সাঁতার কাটতে জানতো না। পা ফঁসকে ডোবায় পড়ে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy