জাম পেড়ে দেয়ার কথা বলে শিশুকে বৃদ্ধের ধর্ষণ

তালতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

বরগুনার তালতলীতে এগারো বছরের এক শিশুকে গাছ থেকে জাম পেড়ে দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ

2025-05-23T19:22:55+00:00
2025-05-23T19:22:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জাম পেড়ে দেয়ার কথা বলে শিশুকে বৃদ্ধের ধর্ষণ
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৭:২২ পিএম   (ভিজিট : ২২২)
X

বরগুনার তালতলীতে এগারো বছরের এক শিশুকে গাছ থেকে জাম পেড়ে দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সিদ্দিকুর রহমান হাওলাদারকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে তালতলী থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটি গত বুধবার বিকালে তার সহপাঠীদের সঙ্গে রাস্তার পাশে থাকা জাম গাছ থেকে জাম পাড়ছিল। এমন সময় অভিযুক্ত সিদ্দিকুর রহমান জাম পেড়ে দেওয়ার কথা বলে পাশ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। 

এসময় শিশুটি চিৎকার দিলে মুখ চেপে ধরে। পরে শিশুটির অন্য সহপাঠীরা খুঁজতে গিয়ে পরিত্যক্ত ঘরে সিদ্দিকুর রহমান ধর্ষণ করছে এমন অবস্থায় দেখতে পায়। এসময় আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত সিদ্দিকুর রহমান পালিয়ে যায়। 

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে শিশুটির মা বাদী হয়ে তালতলী থানায় মামলা দায়ের করেন। পরে এ মামলায় পুলিশ সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করে।

ভুক্তভোগী শিশুটির মা বলেন, ‘আমার মেয়ে সহজ-সরল হওয়ায় সিদ্দিকুর রহমান জাম গাছ থেকে জাম পেড়ে দেওয়ার কথা বলে ধর্ষণ করে। আমি এ ঘটনায় একটি মামলা করেছি। আমি ধর্ষক সিদ্দিকুর রহমানের কঠোর শাস্তি চাই।’

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, ‘অভিযুক্ত সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হবে।’






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy