বগুড়ার গাবতলীতে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার গাবতলী উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোঃ সাইফুল ইসলাম মতি (৬০) নামে এক ব্যক্তি

2025-05-23T20:23:55+00:00
2025-05-23T20:23:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ার গাবতলীতে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৮:২৩ পিএম   (ভিজিট : ২৪১)
X

বগুড়ার গাবতলী উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোঃ সাইফুল ইসলাম মতি (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে চকবোচাই বাজারের পশ্চিম পাশে শাহ সুলতান ফিডমিল সংলগ্ন পাকা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাবতলী থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশা বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ সাইফুল ইসলাম মতিকে মৃত ঘোষণা করেন।

নিহত মোঃ সাইফুল ইসলাম মতি (৬০) বগুড়া শহরের ঠনঠনিয়া (হাড়িপাড়া) এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন তার স্ত্রী মোছাঃ রুবিয়া ইসলাম বিউটি (৫৫), মোঃ টিপু সুলতান (৪৫), পিতা মৃত মজিবুর রহমান এবং মোঃ আলমগীর হোসেন আলম (৪২), পিতা লেবু, থানা সোনাতলা; যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

দুর্ঘটনার পরপরই ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গাবতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকটি শনাক্তে কাজ করছে বলে জানা গেছে। এ বিষয়ে গাবতলী থানার ওসি জানান, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy