প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯:১৬ পিএম (ভিজিট : ১০৭)

X
নড়াইলে ৪ কেজি গাঁজাসহ মোঃ জিল্লাল মোল্যা (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াগাতী থানা পুলিশ।
আজ শুক্রবার (২৩ মে) নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিল্লাল মোল্যা নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামের মৃত সামছুল হক মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই রাজীব পাল রাজু, এএসআই মোঃ ইকবাল হোসেন ও এএসআই মোঃ নূর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামস্হ পাখিমারা মাদ্রাসার মোড় (তেমাথা) জনৈক কামাল সরদারের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তা উপর হতে জিল্লাল মোল্যাকে গ্রেফতার করে। এ সময় আসামির নিকট থেকে ৪কেজি গাঁজা জব্দ করা হয়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বুলেটিনকে বলেন, এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।