টঙ্গীতে ঝুট ব্যবসার দ্বন্ধে ককটেল বিস্ফোরণ, পুলিশসহ আহত ৫

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল

2025-05-23T21:08:47+00:00
2025-05-23T21:08:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে ঝুট ব্যবসার দ্বন্ধে ককটেল বিস্ফোরণ, পুলিশসহ আহত ৫
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯:০৮ পিএম   (ভিজিট : ৩৩০)
X

গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্যসহ অন্তত ৫ জন।

আহতরা হলেন, পুলিশ সদস্য ফরহাদ, আব্দুল আজিজ, পথচারী খলিলুর রহমান। বাকিদুইজনের নাম পরিচয় পাওয়া যায় নি।শুক্রবার সকালে নগরীর গাজীপুরা এলাকায় স্যাটার্ন ও হোপলোন অ্যাপারেলসেরসামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর শাখার মুখপাত্র বশির আহমেদ অপু ও যুগ্মসদস্য সচিব নাহিদ হাসান শাওনের বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড এর ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে বর্জিত মালামাল ডেলিভারি নিতে আসেন মহানগর স্বেচ্ছাসেবক দলেরসদস্য সচিব হালিম মোল্লার অনুসারীরা। এ সময় তাদের বাঁধা দেন স্থানীয় ৫০ নংওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবিরের লোকজন। পরে উভয় পক্ষেরমধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ ও বেশ কয়েকটিককটেল বিস্ফোরণ ঘটান। এতে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পরে। ককটেলেরআঘাতে আহত হন দুই পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন।

এ বিষয়ে বিএনপি নেতা কাজী হুমায়ুন কবির বলেন, আমার প্রতিষ্ঠান নূর এন্টারপ্রাইজের নামে চুক্তিপত্রের মাধ্যমে গত ১০ আগস্ট থেকে স্যাটার্ন কারখানার বর্জিত মালামাল নিচ্ছি। কিন্তু কিছু দিন ধরে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকদলের সদস্যসচিব হালিম মোল্লার পক্ষের আল-মামুন, কাজী মামুন, তুহিন, দিপুসরকার, আদনান, বশির আহমেদ অপু সহ কয়েক’শ লোক আজ সকালে কারখানার ফটকে এসে মালামাল নিয়ে যেতে চেষ্টা করে। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

অভিযোগের বিষয়ে জানতে হালিম মোল্লার মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর শাখার যুগ্ম সদস্য সচিব নাহিদ হাসান শাওন বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন গার্মেন্টস থেকে মালামাল নামাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আমরা তাদের প্রতিহত করতে যায়। এর আগে ওই স্থানে আমরা ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার এন এম নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy