যশোরে মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল জিহাদের

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের এড়েন্দা বাজার এলাকায় দাদার মোটরসাইকেল থেকে পড়ে জিহাদ (১২) নামের এক শিশু নিহত

2025-05-23T21:32:41+00:00
2025-05-23T21:32:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল জিহাদের
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯:৩২ পিএম   (ভিজিট : ১৫৪)
X

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের এড়েন্দা বাজার এলাকায় দাদার মোটরসাইকেল থেকে পড়ে জিহাদ (১২) নামের এক শিশু নিহত হয়েছে। 

শুক্রবার (২৩ মে) বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ডুমদিয়া গ্রামের মিলন হোসেনের ছেলে। সে দাদা মিজানুর রহমানের সঙ্গে মোটরসাইকেলে করে শহর থেকে গ্রামের বাড়িতে ফিরছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছুটিপুর রোড ধরে যাওয়ার সময় এড়েন্দা বাজার মসজিদের সামনে পৌঁছালে মোটরসাইকেল থেকে পিছনে পড়ে যায় জিহাদ। এতে সে গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, নিহত শিশুটির মরদেহ মর্গে রয়েছে আইনানুগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া ব্যবস্থা প্রক্রিয়াধীন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy