সাভার মহিলা লীগের সাবেক সভাপতি গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার সাভার উপজেলা মহিলা লীগের সাবেক সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত ওয়ার্ড মেম্বার সালমা আক্তারকে গ্রেফতার

2025-05-23T21:53:18+00:00
2025-05-23T21:53:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাভার মহিলা লীগের সাবেক সভাপতি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯:৫৩ পিএম   (ভিজিট : ১৭০)
X

ঢাকার সাভার উপজেলা মহিলা লীগের সাবেক সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত ওয়ার্ড মেম্বার সালমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলা রয়েছে।

শুক্রবার (২৩ মে) বিকেলে আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সরকারি ঘর দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে।

সালমা আক্তার আশুলিয়ার বাসাইদ এলাকার স্থায়ী বাসিন্দা ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৪, ৫, ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ড মেম্বার এবং সাভার উপজেলা মহিলা লীগের সভাপতি ছিলেন।

পুলিশ জানায়, সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় নিহত ও আহতের পরিবার একাধিক মামলা করে। সেই মামলার এজাহারভুক্ত আসামি সালমা আক্তার। মামলার পর থেকে তিনি গা-ঢাকা দেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আশুলিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তারেক বলেন, বিকেলে অভিযান পরিচালনা করে সালমা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে অন্যান্য আসামিদের সঙ্গে আদালতে পাঠানো হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy