ফটোশপে ছবি এডিট করে ‘আপত্তিকর বানিয়ে’ কলেজছাত্রীকে ব্ল্যাকমেইল

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

কলেজছাত্রীকে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে শাফায়েত উল্লাহ আকাশ (১৯) নামে একজনকে

2025-05-23T21:50:16+00:00
2025-05-23T21:50:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফটোশপে ছবি এডিট করে ‘আপত্তিকর বানিয়ে’ কলেজছাত্রীকে ব্ল্যাকমেইল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯:৫০ পিএম   (ভিজিট : ১২০০)
X

কলেজছাত্রীকে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে শাফায়েত উল্লাহ আকাশ (১৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের চকবাজার থানার বালি আর্কেড শপিং মলের সামনে তাকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

ভুক্তভোগী তরুণীর বয়স ১৮ বছর। তিনি চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার দেওয়ান বাজার এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। প্রায় আড়াই মাস আগে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে শাফায়েতের সঙ্গে তার পরিচয় হয়।

পুলিশ বলছে, পরিচয়ের কিছুদিন পর শাফায়েত তরুণীর কাছ থেকে কৌশলে কিছু ছবি সংগ্রহ করেন। পরে সেগুলো এডিট করে আপত্তিকর করে তোলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এসময় তিনি তরুণীর কাছে প্রথমে দুই লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তরুণীকে তার বাসা থেকে স্বর্ণালংকার এনে দিতে বাধ্য করেন। আতঙ্কিত হয়ে তরুণী একাধিকবার তার মায়ের বিভিন্ন স্বর্ণালংকার শাফায়েতকে দেন।

ভুক্তভোগী কয়েক দফায় তার মায়ের চার জোড়া চুড়ি, তিনটি গলার চেইন, ছয়টি আংটি, দুটি নেকলেস ও দুটি কানের দুলসহ সর্বমোট ২১ ভরি স্বর্ণালংকার শাফায়েতের হাতে তুলে দেন। এগুলোর আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৫০ হাজার টাকা। 

এরপরও শাফায়েত ব্ল্যাকমেইল করে তরুণীর কাছ থেকে আরও এক লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেন। সবশেষ ১৫ এপ্রিল চেরাগি পাহাড় মোড়ে এক দফায় ৩০ হাজার টাকাও গ্রহণ করেন তিনি। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে কোতোয়ালী থানা পুলিশ। 

এরপর গতকাল রাতে নগরীর চকবাজার থানাধীন বালি আর্কেড শপিংমলের সামনে থেকে শাফায়েতকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ১৬ ভরি স্বর্ণালংকার এবং বিক্রির পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং দণ্ডবিধি আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy