আ.লীগ-ছাত্রলীগ নেতাদের ব্যাপক গণপিটুনির পর পুলিশে সোপর্দ

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ফুলপুরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা। তাদের বিরুদ্ধে সরকারি

2025-05-24T15:43:30+00:00
2025-05-24T15:43:30+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আ.লীগ-ছাত্রলীগ নেতাদের ব্যাপক গণপিটুনির পর পুলিশে সোপর্দ
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৩:৪৩ পিএম   (ভিজিট : ২৬৮)
X

ফুলপুরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা। তাদের বিরুদ্ধে সরকারি রাস্তা নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ফুলপুর পৌর শহরে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- ফুলপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেবাশীষ তালুকদার শুভ (৩৫) ও একই উপজেলার রূপসী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আজিজুল ইসলাম (৫০)। 

ফুলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি জানান, ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে পিটিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। এর মধ‍্যে আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম আহত হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওসি আরও জানান, আজিজুল ইসলামের বিরুদ্ধে একটি মারামারির মামলা রয়েছে। তবে এই মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন। এছাড়াও ছাত্রলীগ নেতা দেবাশীষ তালুকদার শুভ একাধিক মামলার সন্দেহভাজন আসামি। তার বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা নেওয়া হচ্ছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy