নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিদ্ধিরগঞ্জের কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।গতকাল শুক্রবার রাত ১০টায় গোদনাইলের ধনকুন্ডা

2025-05-24T18:58:11+00:00
2025-05-24T21:06:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত ১
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৬:৫৮ পিএম  আপডেট: ২৪.০৫.২০২৫ ৯:০৬ পিএম  (ভিজিট : ২২৩)
X

সিদ্ধিরগঞ্জের কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।

গতকাল শুক্রবার রাত ১০টায় গোদনাইলের ধনকুন্ডা এলাকায় কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপের মধ্যে বিরোধের জেরে আব্দুল্লাহ ছুরিকাঘাতে আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত রাত সোয়া ১টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান। নিহত আব্দুল্লাহ সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ধনকুন্ডা এলাকার বাসিন্দা মো. শামীমের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, শুক্রবার রাতে কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপের মধ্যে বিরোধের জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত হয় আব্দুল্লাহ। পরে স্থানীয় লোকজন আব্দুল্লাহকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy