নাসিরনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তাসমিয়া আক্তার (৩), তারা নূর (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।শনিবার সকাল ১১টায় উপজেলার কুন্ডা ইউনিয়নের

2025-05-24T20:01:09+00:00
2025-05-24T20:01:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাসিরনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৮:০১ পিএম   (ভিজিট : ২৯২)
X

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তাসমিয়া আক্তার (৩), তারা নূর (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামে এই ঘটনা ঘটে। 

মৃতরা হলেন, আপন খালাতো বোন। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। মৃত তাছমিয়া আক্তার কুন্ডা গ্রামের মোঃ মাফিকুল মিয়ার মেয়ে এবং তারা নূর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ধানতুলিয়া গ্রামের দেলোয়ারের মেয়ে। সে তার খালার বাড়ি কুন্ডা গ্রামে বেড়াতে এসেছিল।

পরিবারের সদস্য ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার সকাল ১১ টার দিকে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিলো দুই শিশু। তাছমিয়ার মা পুকুরপাড়ের পাশেই গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলো। কিছুক্ষণ পর দুজনকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। আশপাশে না পেয়ে স্থানীয়দের সহযোগীতায় মাইকে তাদের নিখোঁজের বিষয়টি জানানো হয়। এর কিছুক্ষণ পর এক ব্যক্তি পুকুরে কিছু একটা ভাসতে দেখে এগিয়ে গিয়ে দুই শিশুর নিথর লাশ উদ্ধার করে। 

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সাইফুল ইসলাম বলেন, বর্ষাকালে এ ধরণের দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। শিশুদের প্রতি অভিভাবকদের অতিরিক্ত নজরদারি বাড়ানো উচিত বলে আমি মনে করি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy