টঙ্গীতে ঝুট নিয়ে সংঘর্ষের ঘটনায় পৃথক ২টি মামলা, গ্রেফতার ২

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

টঙ্গীর গাজীপুরা এলাকায় একটি কারখানায় ঝুট নিয়ে সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ ৮ জন আহতের ঘটনায় টঙ্গী পূর্ব ও

2025-05-24T20:09:42+00:00
2025-05-24T20:09:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে ঝুট নিয়ে সংঘর্ষের ঘটনায় পৃথক ২টি মামলা, গ্রেফতার ২
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৮:০৯ পিএম   (ভিজিট : ৩২৮)
X

টঙ্গীর গাজীপুরা এলাকায় একটি কারখানায় ঝুট নিয়ে সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ ৮ জন আহতের ঘটনায় টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা। এই ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে এজাহার ভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৪ মে) পুলিশের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, টঙ্গীর গাজীপুরা কাজীবাড়ি পুকুরপাড় এলাকার মৃত শাহাদত হোসেন সাদুর ছেলে দিপু সরকার (৩৪) ও একিই এলাকার জয়নাল আবেদীনের ছেলে জসিম উদ্দিন (৩৮)।

জানা যায়, স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড এর ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় বিএনপি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লার লোকজন ঝুট নিতে আসলে তাদের বাঁধা দেন স্থানীয় ৫০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবিরের লোকজন। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার একপর্যায়ে ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষ হয়। এতে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পরে। ককটেলের আঘাতে আহত হন দুই পুলিশ সদস্য ফরহাদ, আব্দুল আজিজ ও পথচারী খলিলুর রহমান, জামালসহ অন্তত ৮ জন। এই ঘটনায় কাজী হুমায়ুন বাদি হয়ে টঙ্গী পশ্চিম থানায় বিস্ফোরক আইনে মামলা করলে যৌথবাহিনী ওই দুইজনকে গ্রেফতার করে।

এছাড়াও শনিবার দুপুরে টঙ্গী পূর্ব থানায় আরেকটি মামলা দায়ের করেছেন হামলায় আহত জামাল। টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় আহত জামাল বাদী হয়ে ১৪ জনকে সনাক্ত করে ও অজ্ঞাত ৭০/৮০ আসামী করে মামলা দায়ের করেছেন।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ঝুট নিয়ে সংঘর্ষের ঘটনায় কাজী হুমায়ুন কবির বাদী হয়ে ১১ জনকে শনাক্ত ও ৩০/৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। মামলার এজাহার ভুক্ত দুই
আসামিকে গ্রেফতার করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy