যশোরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, পুলিশ কন্স্টেবলসহ নিহত ২

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোর ঝিনাইদহ মহাসড়কের যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফজলুল হক নামে এক পুলিশ সদস্যসহ

2025-05-24T20:19:36+00:00
2025-05-24T21:42:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
যশোরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, পুলিশ কন্স্টেবলসহ নিহত ২
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৮:১৯ পিএম  আপডেট: ২৪.০৫.২০২৫ ৯:৪২ পিএম  (ভিজিট : ১৩০)
X

যশোর ঝিনাইদহ মহাসড়কের যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফজলুল হক নামে এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলুল হক পুলিশ কনস্টেবল হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশের আটড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ক্ষুদ্র রয়রা গ্রামের বাসিন্দা। অপর নিহত রিয়াল ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের ইমান উদ্দিনের ছেলে।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানান, পুলিশ সদস্য ফজলুল হক মোটরসাইকেল যোগে ঝিনাইদাহের দিকে যাচ্ছিলেন। চুড়ামনকাটি ছাতিয়ানতলা নামকস্থানে পৌছালে যশোরমুখী রিয়ালের মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে তিনজন গুরুতর আহত হন। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল নিয়ে যান। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে কন্সটেবল ফজলুল হককে মৃত ঘোষণা করেন। 

আহত রিয়াল সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া তার ভগ্নিপতি মামুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy