কোস্ট গার্ডের অভিযান: ২ লক্ষাধিক টাকার গাঁজাসহ গ্রেপ্তার ৪

কামাল হেসেন

সারাবাংলা

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৮ কেজি গাঁজা সহ ৪ জন

2025-05-25T15:49:18+00:00
2025-05-25T15:56:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোস্ট গার্ডের অভিযান: ২ লক্ষাধিক টাকার গাঁজাসহ গ্রেপ্তার ৪
কামাল হেসেন
প্রকাশ: রোববার, ২৫ মে, ২০২৫, ৩:৪৯ পিএম  আপডেট: ২৫.০৫.২০২৫ ৩:৫৬ পিএম  (ভিজিট : ২৪০)
X

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৮ কেজি গাঁজা সহ ৪ জন মাদক ব্যবসায়ী আটক।

রবিবার ২৫ মে ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ মে ২০২৫ তারিখ শনিবার রাত ৮ টা হতে আজ রবিবার সকাল ১০ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা ও পুলিশের সমন্বয়ে বরগুনার পাথরঘাটা থানাধীন কাকচিড়ার কাটাখালি বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৮ কেজি গাঁজা ও ২ টি ডিজিটাল ওয়েট মেশিনসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
 
আটককৃত মাদক ব্যবসায়ীর বিবরণ- মোঃ কামরুজ্জামান বাবু (৩২), মো. রুবেল মিয়া (৩১), মো. শাহীন ব্যাপারী (৪১) এবং মো. আল-আমিন (২০) বরগুনা জেলার পাথরঘাটার বাসিন্দা। 

পরবর্তীতে জব্দকৃত গাঁজাসহ সকল আলামত ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy