প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।রবিবার (২৫ মে)

2025-05-25T18:47:22+00:00
2025-05-25T18:47:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ মে, ২০২৫, ৬:৪৭ পিএম   (ভিজিট : ৩৪৯)
X

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

রবিবার (২৫ মে) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, প্রধান বিচারপতি বিকাল ৫টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন। বৈঠক শেষে বিকাল সাড়ে ৫টার দিকে তিনি যমুনা ত্যাগ করেন। বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে বলে জানা গেছে। এছাড়া সম্প্রতি প্রধান বিচারপতির দক্ষিণ আফ্রিকা সফরের বিষয়বস্তু নিয়েও আলোচনা হয়।

এরপর প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের ১১ জন প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy