১ জুনের মধ্যে বাসে ক্যামেরা না বসালে সিরিয়াল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

>>নারী যাত্রীদের হেনস্তা ও ডাকাতি রোধে মালিকদের ৭ দিনের সময়সীমা>> অতিরিক্ত গতিতে গাড়ি না চালানোর নির্দেশঈদযাত্রাকে কেন্দ্র করে

2025-05-25T20:59:27+00:00
2025-05-25T20:59:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদযাত্রা
১ জুনের মধ্যে বাসে ক্যামেরা না বসালে সিরিয়াল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ মে, ২০২৫, ৮:৫৯ পিএম   (ভিজিট : ৩১৬)
X

>>নারী যাত্রীদের হেনস্তা ও ডাকাতি রোধে মালিকদের ৭ দিনের সময়সীমা
>> অতিরিক্ত গতিতে গাড়ি না চালানোর নির্দেশ

ঈদযাত্রাকে কেন্দ্র করে দূরপাল্লার বাসে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি বাসে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

রোববার (২৫ মে) রাজধানীতে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় সাধারণ সম্পাদক সাইফুল আলম জানান, ১ জুনের মধ্যে বাসে ক্যামেরা না লাগালে সেসব বাসকে সিরিয়াল (টিকিট বিতরণের অনুমতি) না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি দূরপাল্লার বাসে ডাকাতি, ছিনতাই ও নারী যাত্রীদের হেনস্তার ঘটনা বাড়ছে। এছাড়া অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনাও ঘটছে। এ অবস্থায় সিসি ক্যামেরা স্থাপন জরুরি হয়ে পড়েছে।

সভায় জানানো হয়, নির্ধারিত সময়সীমার মধ্যে ক্যামেরা না বসালে সংশ্লিষ্ট বাস মালিকদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ৮ এপ্রিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ বিষয়ে পরিবহন মালিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিল।

সভায় পরিবহন মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy