সুদি মহাজনের বিরুদ্ধে তৌহিদী জনতার মানববন্ধন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

সুদ ও ঘুষচক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে গলাচিপায় মানববন্ধন করেছে তৌহিদী জনতা।আজ সোমবার (২৬ মে) সকাল ১১টায়

2025-05-26T19:36:02+00:00
2025-05-26T19:36:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুদি মহাজনের বিরুদ্ধে তৌহিদী জনতার মানববন্ধন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ৭:৩৬ পিএম   (ভিজিট : ৪৪০)
X

সুদ ও ঘুষচক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে গলাচিপায় মানববন্ধন করেছে তৌহিদী জনতা। 

আজ সোমবার (২৬ মে) সকাল ১১টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের সামনের সড়কে উপজেলা ইমাম পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, গলাচিপায় সুদি মহাজনদের দৌরাত্ম্যে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে। পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে ঘুষ ছাড়া সেবা পাওয়া দুষ্কর হয়ে উঠেছে। এই দুই দুর্নীতির জাল ছিঁড়ে ফেলতে প্রশাসনকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।

বক্তব্য রাখেন উপজেলা ইমাম পরিষদের সেক্রেটারি হাফেজ মাওলানা আঃ কাইয়ুম, ইসলামি আন্দোলন বাংলাদেশের গলাচিপা পৌর শাখার সভাপতি মোঃ নাজমুল হুদা রিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংবাদিক মো. মোস্তফা খান প্রমুখ। 

মানববন্ধনে অংশগ্রহণ করেন স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, স্বেচ্ছাসেবী ও গণমাধ্যমকর্মীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সম্প্রতি সুদের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করা খোকন দাসের পরিবারের সদস্য সঞ্জীব দাস, গোপাল দাস, চানু দুয়ারি, কমল সরকার, পঙ্কজ গাঙ্গলি, লিটন দাস, মিন্টু দাস, হারুন গাজী  ও বেবী রানী দাস। 

বক্তারা বলেন, খোকনের মতো আরও অনেকে এই সুদ-চক্রে পড়ে সর্বস্ব হারাচ্ছেন, অথচ মহাজনরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। একই সাথে বক্তারা অভিযোগ করেন, উপজেলার বিভিন্ন দপ্তরে ঘুষ না দিলে ন্যায্য সেবাও মেলে না। এই ঘুষচক্র সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। বক্তারা প্রশাসনের কাছে আহবান জানান, অবিলম্বে সুদি মহাজন ও ঘুষখোর কর্মচারীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনতে হবে।

তৌহিদী জনতা ঘোষণা দেন, সুদ ও ঘুষের বিরুদ্ধে তারা মাঠে থাকবে এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy