যশোরে ডাকঘর থেকে নাইট গার্ডের মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের প্রধান ডাকঘর থেকে রবিউল ইসলাম (৪৫) নামের এক নাইট গার্ডের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মাগুরা জেলার

2025-05-26T19:51:52+00:00
2025-05-26T19:51:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে ডাকঘর থেকে নাইট গার্ডের মরদেহ উদ্ধার
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ৭:৫১ পিএম   (ভিজিট : ১৮৭)
X

যশোরের প্রধান ডাকঘর থেকে রবিউল ইসলাম (৪৫) নামের এক নাইট গার্ডের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ধুয়াইল গ্রামের বাসিন্দা।

আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ডাকঘরের পাশের একটি নির্মাণাধীন ভবনের নিচতলার কক্ষে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে সহকর্মীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ের সুপারিনটেনডেন্ট মনিরুল আল নূর বলেন, রবিউল ইসলাম নিয়মিত রাতের শিফটে দায়িত্ব পালন করতেন। ভবনটির নিচতলার একটি কক্ষে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিউলের গলায় দড়ি প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন। তবে দড়িটি ছিঁড়ে যাওয়ায় পড়ে গিয়ে তাঁর মাথা ফেটে যায়।

রবিউলের শ্যালক শামীম জানান,দুই মাস আগে বদলির মাধ্যমে রবিউল যশোরে আসেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে মাগুরায় বসবাস করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy