চাঁপাইনবাবগঞ্জে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৬ মে) বিকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ

2025-05-26T20:11:53+00:00
2025-05-26T20:11:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ৮:১১ পিএম   (ভিজিট : ২৭৩)
X

চাঁপাইনবাবগঞ্জে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) বিকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এই সভাটি হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) মোঃ মিজানুর রহমান।

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বলেন, “অসহায় ও দরিদ্র মানুষ যেন অর্থের অভাবে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সেজন্য লিগ্যাল এইড কার্যক্রমের প্রচার ও প্রসার নিশ্চিত করতে হবে।”

জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ আবু সাঈদ এর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ হায়দার আলী খোন্দকার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.কে.এম জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদ মোহাঃ মাহমুদুল ইসলাম কনক, পাবলিক প্রসিকিউটর আবদুল ওদুদ প্রমুখ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy