চট্টগ্রামে ‘ঢাকাইয়া আকবর’ হত্যা মামলায় মামা-ভাগনে গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামে প্রকাশ্য গুলি করে আলোচিত আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবরকে হত্যা মামলায় মামা-ভাগনেকে গ্রেফতার করেছে আইনশৃংখলা। আটক দুইজন

2025-05-27T16:28:08+00:00
2025-05-27T16:28:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে ‘ঢাকাইয়া আকবর’ হত্যা মামলায় মামা-ভাগনে গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৪:২৮ পিএম   (ভিজিট : ১১৩২)
X

চট্টগ্রামে প্রকাশ্য গুলি করে আলোচিত আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবরকে হত্যা মামলায় মামা-ভাগনেকে গ্রেফতার করেছে আইনশৃংখলা। আটক দুইজন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ভাই ও ভাগনেকে গ্রেপ্তার করা হুয়েছে।

গ্রেফতার দুইজন হলেন ঢাকাইয়া আকবর হত্যা মামলার এজাহার ভূক্ত ৬ নম্বর আসামি ওসমান আলী সেগুন ও ৮ নম্বর আসামী মো. আলভিন। 

সোমবার (২৬ মে) রাতে নগরের পাঁচলাইশ এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে পুলিশ ও র‍্যাবের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

রাতে পুলিশ ও র‍্যাবের পক্ষ থেকে গ্রেফতারের বিষয়টি স্বিকার করা না হলেও মঙ্গলবার পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন তাদের গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। র‍্যাব আটককৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে৷ 

উল্লেখ্য, গত শুক্রবার রাতে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতের একটি হোটেলে এক নারীসহ বন্ধুদের সাথে আড্ডারত অবস্থায় মোটরসাইকেল যোগে আসা একদল সন্ত্রাসী আলী আকবর প্রকাশ ঢাকাইয়া আকবরকে গুলি করে। শরীরে একাধিক গুলিবিদ্ধ আকবরকে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান। 

এ ঘটনায় নিহত আকবরের স্ত্রী রূপালী বেগম বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ধারণা করা হচ্ছে বিদেশে আত্মগোপনে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ খান প্রকাশ বড় সাজ্জাদ গ্রুপের সাথে বিরোধের জেরেই পরিকল্পিত ভাবে ঢাকাইয়া আকবরকে হত্যা করা হয়৷ 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy