পদ্মার পাড়ে মিলল ৫ আগস্ট থানা লুটের পিস্তল

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

ছাত্র আন্দোলন চলাকালে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। গতকাল সোমবার দিবাগত রাত

2025-05-27T18:19:47+00:00
2025-05-27T18:19:47+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পদ্মার পাড়ে মিলল ৫ আগস্ট থানা লুটের পিস্তল
রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৬:১৯ পিএম   (ভিজিট : ১৭৭)
X

ছাত্র আন্দোলন চলাকালে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে র‌্যাব-৫ রাজশাহীর একটি দল নগরীর বশড়ি এলাকায় অভিযান চালিয়ে এ অস্ত্র উদ্ধার করে। 

থানা হতে লুট হওয়া বিদেশি পিস্তল, ম্যাগজিন এবং শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫।

গতকাল রাত ২টা দিকে র‌্যাব-৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন বশরীপাড়া গ্রামস্থ পদ্মা নদীর তীরবর্তী কাশবন থেকে এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা কাশিয়াডাঙ্গা থানার পদ্মার পাড়ের কাশবন থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন ও গুলি উদ্ধার করে। তাদের ধারণা, ছাত্র আন্দোলনের সময় থানা থেকে লুট করে দুষ্কৃতকারী এগুলো কাশবনে লুকিয়ে রাখে। 

পরে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় এসব আগ্নেয়াস্ত্র হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy