জামিনে বের হয়েই বাবাকে খুন করলো ছেলে

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

রায়পুরায় মানসিক ভারসাম্যহীন ছেলের শাবলের আঘাতে বাবা কবির মিয়া (৫০) নিহত হয়েছেন।গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার

2025-05-27T19:30:47+00:00
2025-05-27T19:30:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামিনে বের হয়েই বাবাকে খুন করলো ছেলে
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৭:৩০ পিএম   (ভিজিট : ২২৭)
X

রায়পুরায় মানসিক ভারসাম্যহীন ছেলের শাবলের আঘাতে বাবা কবির মিয়া (৫০) নিহত হয়েছেন। 

গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ছেলে মনির হোসেনকে আটক করেছে পুলিশ। নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

স্থানীয় সূত্র জানায়, মনির হোসেনকে নিয়ে দোচালা একটি ঘরে বসবাস করতেন করিব হোসেন। রাত আড়াইটার দিকে হঠাৎ শাবল দিয়ে মনির তার বাবাকে আঘাত করে। একপর্যায়ে আহত কবির দৌড়ে পাশের একটি জমিতে চলে এলে তার পেছন থেকে আবারও উপর্যুপরি আঘাত করে জখম করে ছেলে মনির। এতে ঘটনাস্থলে কবির নিহত হন। ঘটনার সময় এলাকাবাসী মনিরকে বাধা দেওয়ার সাহস পাননি। এ পর্যায়ে এলাকার লোকজন মিলে মনিরকে আটক করে পুলিশকে খবর দেন।

প্রতিবেশী জয়নাল মিয়া বলেন, কবির হোসেনের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার বড় মনির। এক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান মনির। সেখান থেকে বাড়ি ফিরে আসার পর তার মানসিক পরিবর্তন দেখা দেয়। এ পর্যায়ে ভারসাম্যহীন হয়ে পড়ে। ছয়মাস আগে দাদি, ফুফু ও চাচাতো বোনকে কুপিয়ে জখম করে মনির। ওই ঘটনায় করা মামলায় তিনমাস কারাগারে ছিল সে। সেখান থেকে জামিনে ছেলেকে ছাড়িয়ে আনেন কবির। তারপর থেকে জমিতে একটি দোচালা করে ছেলেকে নিয়ে বসবাস করতেন তিনি। 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, প্রবাস ফেরত ছেলের শাবলের আঘাতে কবির হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর তার ছেলেকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy