মাগুরায় ভূমি মেলা উপলক্ষে সেমিনার

মাগুরা প্রতিনিধি

সারাবাংলা

মাগুরায় ভূমি মেলা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিতহয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয়, নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত

2025-05-27T19:44:52+00:00
2025-05-27T19:44:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাগুরায় ভূমি মেলা উপলক্ষে সেমিনার
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৭:৪৪ পিএম   (ভিজিট : ১৫৯)
X

মাগুরায় ভূমি মেলা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয়, নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি। 

আজ মঙ্গলবার দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহবুবুল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ অহিদুল ইসলাম জেলা প্রশাসক, মাগুরা। 

বিশেষ অতিথি সিভিল সার্জন ডা: মো: শামীম কবির। এ সময় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ মাগুরা জেলা শাখার আমির এম বি বাকের, মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মাগুরা জেলা শাখার সদস্য সচিব মো: হোসাইনসহ জামায়াত-বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী, গণমাধ্যম কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। 

সেমিনারে বিশেষ বক্তা হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মো. রাজিব হোসেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মাগুরা। এসময় তিনি ভূমি সেবা অটোমেশন: বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের পথ নকশার উপরে ভিজ্যুয়াল প্রেজেন্টেশন তুলে ধরেন।  

প্রেজেন্টেশনের মাধ্যমে তিনি বলেন, ভূমি অফিসে গিয়ে যাতে ভোগান্তির শিকার না হতে হয় এজন্য ঘরে বসেই অনলাইনের মাধ্যমে নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন আবেদন করা যাবে। 

তিনি আরো বলেন, নামজারি করতে যত বড় দাগের জমি হোক এবং যত মূল্যের জমিই হোক সরকারি খরচ মাত্র ১১৭০ টাকা হলেও অনেকেই দালালের খপ্পরে পড়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাই নিজেদেরকে সচেতন হতে হবে। 

তিনি সবাইকে ঘরে বসে অনলাইনের মাধ্যমে (land.gov.bd) ভূমি তথ্য বাতায়নে রেজিস্ট্রেশন করে ভূমি সংক্রান্ত পরিসেবা নেওয়ার অনুরোধ জানান। এছাড়াও দেশে ভূমিসেবা পেতে এবং অভিযোগ জানাতে 16122 নম্বরে ও বিদেশ থেকে ভূমিসেবা পেতে +88 09 6123 10122 নম্বরে কল করার পরামর্শ দেন তিনি। 

উল্লেখ্য, মাগুরায় ২৫ মে শনিবার থেকে শুরু হওয়া ভূমি মেলা চলবে  বুধবার ২৮ মে পর্যন্ত চলবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy