কক্সবাজারে ঘুরতে আসা নারীকে স্বামীর সামনেই দলবদ্ধ শ্লীলতাহানি

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

স্বামীর সামনে এক নারী পর্যটককে যৌন হয়রানির অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। আজ মঙ্গলবার (২৭ মে)

2025-05-27T20:15:40+00:00
2025-05-27T20:15:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে ঘুরতে আসা নারীকে স্বামীর সামনেই দলবদ্ধ শ্লীলতাহানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৮:১৫ পিএম   (ভিজিট : ৪৩৬)
X

স্বামীর সামনে এক নারী পর্যটককে যৌন হয়রানির অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। আজ মঙ্গলবার (২৭ মে) ভোরে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— আনোয়ার আক্তার নিহাদ (২৪), রাব্বি (২৪), আকিব (২০), জিন মিয়া (১৭) ও আমিনুল হোসেন (১৮)। তারা কক্সবাজার, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বাস করে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ জানান, মঙ্গলবার ভোররাত ৩টার দিকে লাবণী ও সুগন্ধা পয়েন্টের মধ্যবর্তী এলাকায় সৈকতে ঘুরতে বের হয়েছিলেন সানজিদা আক্তার (২০) নামের এক নারী পর্যটক এবং তার স্বামী। 

হঠাৎ করেই পাঁচজন যুবক তাদের ঘিরে ধরে নানা অজুহাতে কথা বলা শুরু করে। একপর্যায়ে যুবকদের একজন ওই নারীর শরীরে হাত দেওয়ার চেষ্টা করলে সানজিদা চিৎকার করে ওঠেন। সঙ্গে সঙ্গে বাকিরাও তাকে চারপাশ থেকে ঘিরে ধরে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করে।

কক্সবাজার সৈকতে টহলে থাকা ট্যুরিস্ট পুলিশ এ সময় ঘটনাস্থলে এসে পাঁচজনকে আটক করে। এছাড়াও তাদের সঙ্গে থাকা সাবিক (১৮) ও ওয়ালিদ (২৫) নামের দুইজন পলাতক রয়েছে। তাদের বিষয় জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সার্বক্ষণিক টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছি। যারা এই ধরণের অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আটককৃত আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। কক্সবাজার সৈকতে পর্যটকদের হয়রানি কোনোভাবেই সহ্য করা হবে না। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy