চট্টগ্রামে কেএনএফের আরও ১৩ হাজার ইউনিফর্ম উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

নগরের পাহাড়তলী থানা এলাকা থেকে প্রায় ১৩ হাজার সন্দেহজনক ইউনিফর্ম উদ্ধার করেছে পুলিশ। বায়েজিদ বোস্তামী থানা পুলিশ অভিযান

2025-05-28T15:10:58+00:00
2025-05-28T15:10:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে কেএনএফের আরও ১৩ হাজার ইউনিফর্ম উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ৩:১০ পিএম   (ভিজিট : ২১৪)
X

নগরের পাহাড়তলী থানা এলাকা থেকে প্রায় ১৩ হাজার সন্দেহজনক ইউনিফর্ম উদ্ধার করেছে পুলিশ। বায়েজিদ বোস্তামী থানা পুলিশ অভিযান চালিয়ে এসব ইউনিফর্ম উদ্ধার করে। 

পুলিশ সূত্র জানিয়েছে, এসব পোশাক পার্বত্য এলাকার সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) জন্য তৈরি করা হয়েছিল।

এ ঘটনায় পাহাড়তলী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। বায়েজিদ বোস্তামী থানার একজন উপ-পরিদর্শক বাদী হয়ে মামলাটি করবেন।

এসব পোশাক পার্বত্য এলাকার সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ইউনিফর্ম হিসেবে তৈরি করা হয়েছিল। তবে এ বিষয়ে কেউ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি। নগর পুলিশের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করলেও নাম প্রকাশ করতে চাননি। 

তিনি বলেছেন, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বক্তব্য দেওয়া যাচ্ছে না।

এর আগে, গত ১৭ মে একই এলাকার রিংভো অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানা থেকে ২০ হাজার ৩০০টি ইউনিফর্ম জব্দ করে গোয়েন্দা পুলিশ। ওই ঘটনায় করা মামলার এজাহারে বলা হয়, পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফ-এর জন্য এসব পোশাক তৈরি হচ্ছিল। দুই কোটি টাকার চুক্তিতে পোশাক তৈরির ফরমাশ নেওয়া হয়েছিল।

এ ঘটনায় কারখানার মালিক সাহেদুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। বাকি দুজন হলেন গোলাম আজম ও নিয়াজ হায়দার। তারা রাঙামাটির কাপ্তাইয়ের বাসিন্দা মংহলাসিন মারমার কাছ থেকে ফরমাশ এনেছিলেন। পুলিশ বলছে, চলতি মে মাসে পোশাকগুলো সরবরাহ করার কথা ছিল। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy