প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ৮:১০ পিএম (ভিজিট : ২০৮)

X
সারা দেশের ন্যায় বণার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। "শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন" এবার এই প্রতিবাদ্যকে সমানে রেখে বুধবার দিবসটি উপলক্ষে সিরাজগঞ্জ জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে সিভিল সার্জন কার্যালয়ে সম্মেলনে কক্ষে আয়োজিত আলোচনা সভায় সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন এর সভাপতিত্বে এবং ডাঃ এজবার আলী সঞ্চালনায় বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ জুলফিকার আলী, মেডিকেল অফিসার ডা. মোঃ রিয়াজুল ইসলাম, ইসলামিক ফাউণ্ডেশন উপপরিচালক ফারুক আহম্মেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক আ: জা: মু: আহসান শহীদ সরকার, প্রেসক্লাবের সভাপতি হারুণ অর রশিদ খান হাসান প্রমূখ।
সভায় বক্তারা বলেন, শরীরকে সুস্থ রাখতে হলে পুষ্টিকর খাবারের বিকল্প নেই। পুষ্টিগুণ আছে সর্বদা এমন খাবার গ্রহণ করবেন। সকল খাবারে চিনি ও লবণের মাত্রা সীমিত রাখতে হবে। শিশুদের পুষ্টিকর খাবার খাওয়ানোর ক্ষেত্রে কোন কার্পণ্য করা যাবে না। সুস্থ জাতি গঠনের ক্ষেত্রে পুষ্টিকর খাবারের কোন বিকল্প নেই।
২৮ মে থেকে আগামী ৩ জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হবে। এর আগে সকালে জেলা প্রশাসক কার্যালয়ে সমানে থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে চিকিৎসক, নার্স ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এসময় পরিসংখ্যানবিদ মোঃ হুমায়ুন করিব, প্রেসক্লাবের অর্থ সম্পাদক নূরুল ইসলাম রইসী, সমাজকল্যাণ সম্পাদক সাজেদুল ইসলাম মিলনসহ সিভিল সার্জন কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন ।