শ্রীমঙ্গলে যানজট নিরসনে পুলিশের মতবিনিময় সভা

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

পর্যটন শহর শ্রীমঙ্গলে যানজট নিরসনে ট্রাফিক জোন এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার বেলা সাড়ে এগারোটায়

2025-05-28T20:27:15+00:00
2025-05-28T20:27:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে যানজট নিরসনে পুলিশের মতবিনিময় সভা
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ৮:২৭ পিএম   (ভিজিট : ১৩৭)
X

পর্যটন শহর শ্রীমঙ্গলে যানজট নিরসনে ট্রাফিক জোন এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

আজ বুধবার বেলা সাড়ে এগারোটায় শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা। 

মৌলভীবাজার জেলা ট্রাফিক পুলিশের টিআই এডমিন অনিল বিকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল ট্রাফিক জোনের টিআই নীহার রঞ্জন সিংহ, হাসান আল মামুন, এসএম জালাল উদ্দীন প্রমুখ।  

সভায় ব্যবসায়ী প্রতিনিধি, পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার প্রতিনিধি এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা শ্রীমঙ্গলের যানজট সমস্যা এবং এর সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। 

সভায় বক্তারা পর্যটন এলাকা শ্রীমঙ্গলের যানজট নিরসনে করণীয় বিষয় নিয়ে মতামত প্রদান করেন। প্রধান অতিথি তাদের বক্তব্য শোনার পর যানজট নিরসনে ট্রাফিক কর্মকর্তাদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পর্যটকবান্ধব শহর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রতিশ্রুতি দেন যে পর্যটনবান্ধব শ্রীমঙ্গল গড়ে তুলতে এবং নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে তারা সমন্বিতভাবে কাজ করবেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy