ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে শিক্ষকের যৌন নিপীড়ন, অতঃপর...

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

রামগতিতে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে আশিকুর রহমান (৩৩) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।অভিযুক্ত আশিক

2025-05-28T21:29:05+00:00
2025-05-28T21:29:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে শিক্ষকের যৌন নিপীড়ন, অতঃপর...
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ৯:২৯ পিএম   (ভিজিট : ২৮৭)
X

রামগতিতে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে আশিকুর রহমান (৩৩) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

অভিযুক্ত আশিক রামগতি পৌরসভার আশ্রম এলাকার আব্দুজ জাহেরের ছেলে ও আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগী ছাত্রী আশিকুর রহমান নামের ওই শিক্ষকের নিকট স্কুলের সামনে একটি ঘরে প্রাইভেট পড়তে গেলে সহপাঠীদের ছুটি দিয়ে অভিযুক্ত শিক্ষক গত ৮-১০ দিন ধরে ওই শিক্ষার্থীর উপর যৌন নিপীড়নের চেষ্টা চালান।

মঙ্গলবার প্রাইভেটে পড়তে গেলে আবারও তিনি ওই শিক্ষার্থীর গায়ে একাধিকবার হাত দেন। শিক্ষার্থী বাড়িতে গিয়ে তার বাবা-মাকে সব ঘটনা খুলে বললে শিক্ষার্থীর অভিভাবক স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে অবহিত করে থানায় গিয়ে মামলা দায়ের করেন। 

পরে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আশ্রম এলাকা থেকে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেন। এরপর আজ বুধবার (২৮ মে) লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে শিক্ষক আশিককে কারাগারে প্রেরণ করা হয়।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, ষষ্ঠ শ্রেণির ছাত্রী প্রাইভেট পড়তে গেলে সহপাঠীদের ছুটি দিয়ে অভিযুক্ত শিক্ষক ওই শিক্ষার্থীর উপর যৌন নিপীড়ন চালান বলে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক মিরাজ উদ্দিন বলেন, শিক্ষার্থীর পরিবারের কাছ থেকে এমন অভিযোগ তিনি পেয়েছেন। পরে বিষয়টি থানা পুলিশ পর্যন্ত চলে যাওয়া আর কিছুই করা সম্ভব হয়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy