ঘূর্ণিঝড়ের প্রভাবে পানির নিচে তলিয়ে যাচ্ছে বরগুনা

বরগুনা প্রতিনিধি

সারাবাংলা

নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে বরগুনার বিভিন্ন এলাকার ফেরিঘাটের গ্যাংওয়ে।এতে যানবাহন

2025-05-29T15:40:23+00:00
2025-05-29T15:40:23+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঘূর্ণিঝড়ের প্রভাবে পানির নিচে তলিয়ে যাচ্ছে বরগুনা
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৩:৪০ পিএম   (ভিজিট : ১৯৩)
X

নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে বরগুনার বিভিন্ন এলাকার ফেরিঘাটের গ্যাংওয়ে। 

এতে যানবাহন পারাপারের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এ ছাড়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পানি প্রবেশ করেছে ঘাট এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে।

নিম্নচাপের প্রভাবে বরগুনায় বর্তমানে বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পায়রা, বলেশ্বর এবং বিষখালী নদীর পানি। এতে তলিয়ে গেছে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল। বিশেষ করে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বেরি বাঁধের বাইরে থাকা বাসিন্দাদের বসতঘর তলিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। 

ফেরিঘাট এলাকার ব্যবসায়ী আশরাফ বলেন, প্রায় ১৫ বছর ধরে এ এলাকায় ব্যবসা করছি। প্রতিবছরই কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগে নদীর পানি বৃদ্ধি পেয়ে আমাদের দোকান তলিয়ে যায়। এতে আমাদের যে ক্ষতি হয় তা কাটিয়ে ওঠার আগেই আবারও একই ভোগান্তিতে পড়তে হয়।

বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, এখন পর্যন্ত বরগুনায় তেমন কোনো ক্ষয়ক্ষতির তথ্য আমরা পাইনি। তবে জোয়ারের পানিতে কিছু নিম্ন এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে পানি বৃদ্ধি পাওয়ায় বড়ইতলা ফেরিঘাট এলাকার ফেরি চলাচলে বিঘ্ন ঘটেছে। আমরা আশা করছি, জোয়ারের পানি কমে গেলেই স্বাভাবিক হয়ে যাবে।
এছাড়া তলিয়ে গেছে বড়ইতলা ফেরিঘাটের গ্যাংওয়ে। এতে একদিকে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশে বের হওয়া যাত্রীরা। অপরদিকে ফেরির গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে বিভিন্ন ধরনের যানবাহন পারাপার।

সাইফুল নামে এক যাত্রী বলেন, পাসপোর্ট তৈরি করতে আমাকে জরুরি বরগুনায় আসতে হয়েছে। তবে সকালে যে পরিমাণ পানি ছিল এখন তা আরও অনেক বৃদ্ধি পেয়েছে। যে কোনো দুর্যোগ হলেই এমন অবস্থার সৃষ্টি হয়। নদীতে যাদি একটি ব্রিজ নির্মাণ করা হয় তাহলে আর আমাদের এমন দুর্ভোগে পড়তে হবে না।

ইমন নামে আরেক যাত্রী বলেন, প্রতিবছর যে কোনো দুর্যোগের সময় নদীর পানি বৃদ্ধি পেয়ে ঘাট এলাকা তলিয়ে যায়। এ সময় পাথারঘাটা থেকে কেউ যদি রোগী নিয়ে জরুরি বরগুনা জেনারেল হাসপাতালেও যেতে চায়, তা অনেক সময় সম্ভব হয় না। বিকল্প কোনো পথ না থাকায় আমাদের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy