নগর ভবনে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে শ্রমিক দলের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে

2025-05-29T16:02:53+00:00
2025-05-29T16:02:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নগর ভবনে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৪:০২ পিএম   (ভিজিট : ২৫২)
X

দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে শ্রমিক দলের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ডিএসসিসির জাতীয়তাবাদী শ্রমিক সংগঠন ও শ্রমিক ইউনিয়নের দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষ ঘটে। সংঘর্ষে দুই গ্রুপের ১০ জন আহত হয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপি নেতা ইশরাক হোসেনের চলমান আন্দোলনে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ইশরাকের চলমান আন্দোলনে আজ দুই পক্ষই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি আরিফ চৌধুরী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের  সাধারণ সম্পাদক আরিফুজ্জামান প্রিন্স গ্রুপের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
দুই গ্রুপের সংঘর্ষের সময় নগর ভবনের বুড়িগঙ্গা হলে ব্যাপক ভাংচুর চালায় তারা। চেয়ার টেবিল ভাঙচুর করেন। এ ঘটনার পর নগর ভবন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

আহতদের মধ্যে বেশ কয়েকজন ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন। প্রিন্স গ্রুপের প্রিন্স মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তার মাথায় সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার সহকর্মীরা। এই ঘটনায় শাহবাগ থানায় লিখিত অভিযোগ করেছেন আরিফুজ্জামান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আরিফ চৌধুরী জানান, নগর ভবনে আজকের ঘটনায় তিনি নিজেও আহত হয়েছেন। তবে এই ঘটনাটি সংঘটিত হয়েছে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে।

সিটি করপোরেশনের কয়েকজন কর্মী জানিয়েছেন, ইশরাক ইসুকে কেন্দ্র করে চলমান আন্দোলনে আধিপত্য বিস্তার নিয়েই মূলত এই সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলন ও সংঘর্ষের কারণে নগর ভবনের সাধারণ কর্মচারী কর্মকর্তাদের স্বাভাবিক কাজকর্ম করতে ব্যাহত হচ্ছে। ইতোমধ্যেই জরুরী সকল কাজকর্ম বন্ধ রয়েছে।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy