‘ঘূর্ণিঝড় দেখতে’ কক্সবাজারে পর্যটকের ভিড়

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নিম্নচাপের প্রভাবে কক্সবাজারে সাগর উত্তাল হয়ে উঠেছে। জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট বৃদ্ধি পেয়ে কূলে আঘাত

2025-05-29T16:33:35+00:00
2025-05-29T20:51:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘ঘূর্ণিঝড় দেখতে’ কক্সবাজারে পর্যটকের ভিড়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৪:৩৩ পিএম  আপডেট: ২৯.০৫.২০২৫ ৮:৫১ পিএম  (ভিজিট : ৩৭৪)
X

নিম্নচাপের প্রভাবে কক্সবাজারে সাগর উত্তাল হয়ে উঠেছে। জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট বৃদ্ধি পেয়ে কূলে আঘাত হানছে। 

আজ বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে কক্সবাজার শহরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কক্সবাজার উপকূলকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

বৈরী আবহাওয়ায় উত্তাল সমুদ্র উপভোগ করছেন কক্সবাজারে আগত পর্যটকরা। ঘূর্ণিঝড় দেখতে সমুদ্র পাড়ে জড়ো হয়েছেন অনেকে। কেউ কেউ উত্তাল সমুদ্রেই গোসলে নেমেছেন।  

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি বলেন, বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার সমুদ্র সৈকত উত্তাল। তাই পর্যটকদের সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। অনেক পর্যটক এটি মানছেন না। তারপরও আমরা কাজ করে যাচ্ছি। 

পটুয়াখালী থেকে আগত পর্যটক ফারিফা বীথি বলেন, গতকাল থেকে কক্সবাজারে বৃষ্টি হচ্ছে। এতে আমরা এক প্রকার ঘরবন্দি হয়ে পড়ি। তবে আজ রাতে চলে যাব। তাই একটু গোসল করতে আসছি। এই মুহূর্তে সাগর উপভোগ করতে খুব ভালো লাগছে। 

রাজধানীর বাড্ডা থেকে আসা পর্যটক মশিউর অর্ণব বলেন, উত্তাল সাগর দেখতে ভালো লাগে। তাই উত্তাল সাগর দেখতে স্ত্রীকে নিয়ে সাগর পাড়ে এসেছি।

সৈকতে পর্যটকদের নিরাপত্তায় কাজ করা সি সেইফ লাইফ গার্ডের সিনিয়র ইনর্চাজ জয়নাল আবেদীন ভুট্টু বলেন, নিম্নচাপের প্রভাবে কক্সবাজার সমুদ্র উপকূল উত্তাল হয়ে  উঠেছে। জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট বৃদ্ধি পেয়ে কূলে আঘাত হানছে। এই পরিস্থিতিতে পর্যটকদের সাগরে গোসলে না নামতে নিষেধ করলেও অনেকেই মানছেন না। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy