১ জুন থেকে বাজারে আসছে নতুন নোট: বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আগামী ১ জুন থেকে বাজারে আসছে বাংলাদেশ ব্যাংকের নতুন ডিজাইনের ১,০০০, ৫০ ও

2025-05-29T17:12:05+00:00
2025-05-29T17:12:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১ জুন থেকে বাজারে আসছে নতুন নোট: বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৫:১২ পিএম   (ভিজিট : ১৪১)
X

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আগামী ১ জুন থেকে বাজারে আসছে বাংলাদেশ ব্যাংকের নতুন ডিজাইনের ১,০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের কাগুজে নোট। গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত এসব নোট প্রথমবারের মতো বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে নতুন ডিজাইন ও সিরিজের সব মূল্যমানের (২ থেকে ১,০০০ টাকা পর্যন্ত) ব্যাংক নোট ছাপার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আপাতত ১,০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোটই ১ জুন থেকে প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে অন্যান্য শাখা অফিস থেকে ইস্যু করা হবে।

এছাড়া, প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই চালু থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।

মুদ্রা সংগ্রাহকদের কথা বিবেচনায় রেখে একই মূল্যমানের নমুনা নোট (বিনিময়যোগ্য নয়) ছাপা হয়েছে, যা নির্ধারিত মূল্যে বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর (মিরপুর) থেকে সংগ্রহ করা যাবে।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy