হত্যাচেষ্টা মামলায় জবির সাবেক অধ্যাপক আনোয়ারা কারাগারে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর সূত্রাপুর থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক অধ্যাপক এস এম আনোয়ারা বেগমকে কারাগারে পাঠানোর

2025-05-29T17:23:27+00:00
2025-05-29T17:23:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হত্যাচেষ্টা মামলায় জবির সাবেক অধ্যাপক আনোয়ারা কারাগারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৫:২৩ পিএম   (ভিজিট : ২২২)
X

রাজধানীর সূত্রাপুর থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক অধ্যাপক এস এম আনোয়ারা বেগমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বুধবার সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আদালতে শুনানিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই একেএম হাসান মাহমুদুল কবীর আনোয়ারা বেগমকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নাকচ করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের ১৯ জুলাই ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিপরীতে স্টার হোটেলের সামনে ছাত্রদলের বিক্ষোভ চলাকালে পরিকল্পিত হামলার ঘটনা ঘটে। এতে জবি ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক সুজন মোল্লা চোখে গুলিবিদ্ধ হন এবং দীর্ঘদিন চিকিৎসাধীন থাকেন।

ঘটনার প্রায় সাত মাস পর, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি সুজন মোল্লা বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলা করেন। মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কর্মকর্তা ও ছাত্রলীগের নেতাকর্মীসহ ১৯৩ জনকে আসামি করা হয়। অধ্যাপক আনোয়ারা বেগম মামলার ৪৩ নম্বর এজাহারভুক্ত আসামি।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy