নিম্নচাপের প্রভাবে অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে নদ-নদীতে বিপদজনক পরিস্থিতি তৈরি হওয়ায় উপকূলীয় ও অভ্যন্তরীণ সব নৌরুটে নৌযান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা

2025-05-29T17:29:30+00:00
2025-05-29T17:29:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিম্নচাপের প্রভাবে অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৫:২৯ পিএম   (ভিজিট : ১৩৬)
X

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে নদ-নদীতে বিপদজনক পরিস্থিতি তৈরি হওয়ায় উপকূলীয় ও অভ্যন্তরীণ সব নৌরুটে নৌযান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বৃহস্পতিবার (২৯ মে) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং অভ্যন্তরীণ নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তাল অবস্থার কারণে সব ধরনের যাত্রীবাহী ও মালবাহী নৌযান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি বৃহস্পতিবার বিকেলে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া উপকূল দিয়ে অতিক্রম করতে পারে। এতে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণ শুরু হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌযান চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy