কুড়িগ্রাম পৌরসভার সবুজপাড়ায় সড়কের বেহাল দশায় দুর্ভোগ চরমে

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

দীর্ঘদিন ধরে অবহেলিত প্রথম শ্রেণির কুড়িগ্রাম পৌরসভার সড়কগুলো বর্তমানে বেহাল অবস্থায় পড়েছে। বিশেষ করে সবুজপাড়া মোড়ের কৃষি ব্যাংকের

2025-05-29T19:06:49+00:00
2025-05-29T19:06:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রাম পৌরসভার সবুজপাড়ায় সড়কের বেহাল দশায় দুর্ভোগ চরমে
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৭:০৬ পিএম   (ভিজিট : ২৮৫)
X

দীর্ঘদিন ধরে অবহেলিত প্রথম শ্রেণির কুড়িগ্রাম পৌরসভার সড়কগুলো বর্তমানে বেহাল অবস্থায় পড়েছে। বিশেষ করে সবুজপাড়া মোড়ের কৃষি ব্যাংকের সামনের সড়কটি যেন এখন একটি ছোট পুকুরে পরিণত হয়েছে। এতে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কে জমে যায় হাঁটু সমান পানি। রাস্তাটির খোয়া ও কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এসব গর্তে পানি জমে গিয়ে তৈরি হয়েছে জলাবদ্ধতা। ফলে পথচারী ও যানবাহনের চলাচলে দেখা দিচ্ছে মারাত্মক সমস্যা। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে সাইকেলচালক, রিকশাচালক, ভ্যানচালক, মোটরসাইকেল আরোহী ও ট্রাকচালকেরা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন।

এলাকাবাসীদের অভিযোগ, একাধিকবার পৌরসভা কর্তৃপক্ষকে মৌখিক ও লিখিতভাবে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

একজন ভ্যানচালক অভিযোগ করে বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয়। রাস্তার গর্তে পড়ে প্রায়ই ভ্যান উল্টে যায়। আমাদের আর্থিক ক্ষতি হয়, যাত্রীরাও আহত হন।

একইরকম মন্তব্য করেন স্থানীয় এক ব্যবসায়ী, রাস্তার এই অবস্থা আমাদের ব্যবসার ওপরও প্রভাব ফেলছে। ক্রেতারা আসতে চায় না। অনেকেই ভয়ে বিকল্প রাস্তা ব্যবহার করছে।

রাস্তাটির দ্রুত সংস্কারের দাবি জানিয়ে এলাকাবাসীরা বলেন, আমরা চাই, এই রাস্তার সংস্কার অতি দ্রুত করা হোক। এটি আমাদের নিত্যদিনের চলাচলের প্রধান রাস্তা।

এ বিষয়ে কুড়িগ্রাম পৌরসভা কর্তৃপক্ষ জানায়, রাস্তাটির সংস্কারের বিষয়টি বিবেচনায় রয়েছে, আপাতত ইট বালু দিয়ে চলাচলের উপযোগী করে দেওয়া হবে, এবং শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে পুরোপুরি সংস্কার করা হবে। 

তবে স্থানীয়দের দাবি, শুধু আশ্বাস নয়, দ্রুত বাস্তবায়ন পদক্ষেপের মাধ্যমে রাস্তাটি সংস্কার করাই এখন সবচেয়ে জরুরি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy